Homeমুল পাতামেসির হ্যাটট্রিক

মেসির হ্যাটট্রিক

প্রাইম ভিশন ডেস্ক »

জীবনের ৩৭তম বসন্তে পা দিয়েছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। এবারের জন্মদিনটা তার জন্য বিশেষই বটে। কেননা ফিফা বিশ্বকাপ উঁচিয়ে ধরার পর এটাই তার প্রথম জন্মদিন। বিশেষ এই জন্মদিনটি লিও স্মরণীয় করে রাখলেন ‘বিশেষ’ উপায়েই।

শনিবার ৩৬ পূর্ণ করেছেন মেসি। নিজের জন্মদিনটি পালন করতে মেসি উড়াল দেন জন্মস্থান রোজারিওতে। সেখানে ফুটবল ক্যারিয়ারের প্রথম ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাবে তাকে দারুণভাবে স্বাগত জানানো হয়।

এদিন রোজারিওর এস্তাদিও মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে এক প্রদর্শনী ম্যাচ খেলে নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাব ও আর্জেন্টিনা। প্রদর্শনী ম্যাচ হলেও এই ম্যাচের ছিল অন্যরকম আবহ। মেসির ঘনিষ্ঠ বন্ধু ম্যাক্সি রদ্রিগেজের ছিল বিদায়ী ম্যাচ। রদ্রিগেজ খেলেছেন নিওয়েলসের হয়ে আর মেসি খেলেছেন আর্জেন্টিনার হয়ে।

এই প্রদর্শনী ম্যাচেও দুর্দান্ত খেলেছেন মেসি। দারুণ এক ফ্রিকিকে ৪ মিনিটে গোল করেন তিনি। কিছুক্ষণ পর নিওয়েলস গোলরক্ষকের মাথার ওপর দিয়ে গোল করেন তিনি। আর ৪৩ মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক।

লিয়ান্দ্রো পারেদেসের থেকে পাস রিসিভ করেন মেসি। আর্জেন্টাইন তারকা ফুটবলার বাঁ পায়ের জাদুতে করেন তার তৃতীয় গোল। মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনা প্রথমার্ধেই ৪-২ গোলে এগিয়ে যায়। শেষ পর্যন্ত ম্যাচ নিওয়েলস জিতেছে ৭-৫ গোলে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়