Homeমুল পাতাএবার মাহফুজের নায়িকা পরীমণি

এবার মাহফুজের নায়িকা পরীমণি

প্রাইম ভিশন ডেস্ক »

বছর দুয়েক আগে অভিনেতা মাহফুজ আহমেদ ও পরীমণিকে নিয়ে ওয়েব ফিল্ম নির্মাণের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। নাম ছিল ‘অন্তরালে’। কিন্তু সেটি আর হয়নি। হয়েছে ‘প্রহেলিকা’ নামের সিনেমা। যেখানে জুটি বাঁধেন মাহফুজ ও শবনম বুবলী।

অবশেষে মাহফুজ-পরীকে নিয়ে শুটিংয়ে নামতে যাচ্ছেন চয়নিকা। এবারের প্রজেক্টও ওয়েব ফিল্ম। আপাতত নাম ‘চন্দ্রস্নানে এসো’। তবে এই নাম পরিবর্তন হতে পারে এমনটাই জানালেন নির্মাতা।

চয়নিকার ভাষ্য, ‘মাহফুজ এবং পরীর সঙ্গে চূড়ান্ত আলাপ হয়ে গেছে। তারা দুজনেই গল্পটি খুব পছন্দ করেছে। গল্প শুনে একেবারে চুপ হয়ে ছিল কিছুক্ষণ! এরপর সানন্দে রাজি হয়ে গেছে। এখন চিত্রনাট্য তৈরির কাজ চলছে পুরোদমে। সেটা প্রস্তুত হলেই আমরা শুটিং শিডিউল ঠিক করব।’

‘চন্দ্রস্নানে এসো’র চিত্রনাট্য লিখছেন রায়হান খান। চয়নিকা জানান, চলতি বছরই সিনেমার কাজ শেষ করতে চান তিনি। কারণ নতুন বছরে তিনি নতুন পূর্ণদৈর্ঘ্য সিনেমায় হাত দেবেন।

‘চন্দ্রস্নানে এসো’ নিয়ে কয়েকটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গেই কথা হয়েছে নির্মাতার। প্রত্যেকেই গ্রিন সিগন্যাল দিয়েছেন। শেষ পর্যন্ত যেখানে যুতসই মনে হবে, সেখানেই এটি মুক্তি দেবেন চয়নিকা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়