Homeমুল পাতাপদ্মাসেতুর টোল আদায় ছাড়ালো ১ হাজার কোটি

পদ্মাসেতুর টোল আদায় ছাড়ালো ১ হাজার কোটি

প্রাইম ভিশন ডেস্ক »

পদ্মাসেতুর টোল আদায় ছাড়িয়েছে ১ হাজার কোটি টাকা। বুধবার সকাল ১০ টা পর্যন্ত সেতুতে টোল আদায় হয়েছে ১ হাজার কোটি ৯২ হাজার ১ শত ৫০ টাকা।

পদ্মাসেতুর সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী সংবাদ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ২০২২ সালের ২৫ জুন পদ্মাসেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতু দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের ২১ জেলার উন্নয়নের সঙ্গে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেছে।

প্রথম দিন সেতুতে টোল আদায় হয়েছে দুই কোটি ৭৪ লাখ ৬৬ হাজার ৮৫০ টাকা। প্রথম দিন মাওয়া প্রান্ত থেকে ৩১ হাজার ১৯৭টি গাড়ি ও জাজিরা প্রান্ত থেকে ৩০ হাজার ৬৩৯টি গাড়ি যাতায়াত করে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়