Homeমুল পাতালিফটে চাপা পড়ে তরুণের মৃত্যু

লিফটে চাপা পড়ে তরুণের মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

নগরের দক্ষিণ নালাপাড়ায় লিফটে চাপা পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। বোনের বিয়ের খাবার প্রতিবেশীদের কাছে পৌঁছে দিতে গিয়ে বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত পৌণে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ওই তরুণের নাম প্রীতম চৌধুরী (২০)। তিনি দক্ষিণ নালাপাড়ার আম্বিয়া গ্রিণ নামে ছয় তলা ভবনের পঞ্চম তলার বাসিন্দা শিমুল চৌধুরীর ছেলে।

কোতোয়ালী থানার সহকারী কমিশনার (এসি) অতনু চক্রবর্ত্তী জানান, নগরীর একটি কমিউনিটি সেন্টারে প্রীতম চৌধুরীর বোনের বিয়ে ছিল। এ উপলক্ষে বাসা থেকে খাবার নিয়ে নিচে নামার সময় অসাবধানতাবশতঃ লিফটের নিচে চাপা পড়েন। পুলিশ মরদেহ উদ্ধার করে চমেক মর্গে পাঠিয়েছে।

ওই ভবনের বাসিন্দারা জানিয়েছেন, লিফট কিছুদিন ধরে ঠিকভাবে কাজ করছিল না। গ্রাউন্ড ফ্লোরে আসার আগেই লিফট আটকে যায়। প্রীতম দ্রুত নেমে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়। বিয়ে বাড়ির আনন্দ বিষাদে রূপ নিয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়