Homeমুল পাতাজেনেলিয়ার সঙ্গে রোমান্স করবেন আমির!

জেনেলিয়ার সঙ্গে রোমান্স করবেন আমির!

প্রাইম ভিশন ডেস্ক »

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। দীর্ঘ ৩৫ বছরের অভিনয় ক্যারিয়ার থেকে গত বছরের শেষ লগ্নে অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেন তিনি। আকস্মিকভাবে বিরতি নেওয়ার ঘোষণা দিয়ে চমকে দেন ভক্তদের। এক বছরের বিরতির পর ‘সিতারে জমিন পার’ সিনেমা নিয়ে ফিরছেন আমির খান।

ভারতের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন আমির খান নিজেই। এ সিনেমায় ৫৮ বছর বয়সী আমির খানের বিপরীতে কে অভিনয় করবেন তা জানাননি। তবে গুঞ্জন উড়ছে, ২২ বছরের ছোট বলিউড অভিনেত্রী জেনেলিয়া ডিসুজার সঙ্গে সিনেমাটিতে রোমান্স করতে আমির খান।

সিয়াসাত ডটকম জানিয়েছে, ৩৬ বছর বয়সী জেনেলিয়া ডিসুজা ‘সিতারে জমিন পার’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন আমির খান। আর আমির খানের বিপরীতে অভিনয় করবেন জেনেলিয়া। এতে এ জুটিকে রোমান্স করতে দেখা যাবে। সুপারস্টারের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত জেনেলিয়া।

আমির খান বলেন, এ বিষয়ে পাবলিকলি কথা বলিনি। এখনো বেশি কিছু বলতে পারব না। কিন্তু এটা বলতে পারি, সিনেমাটির নাম ‘সিতারে জমিন পার’। আপনার অবশ্যই মনে আছে ‘তারে জমিন পার’ সিনেমার কথা। আর এই সিনেমার নাম ‘সিতারে জমিন পার’। কারণ আমরা একই থিম নিয়ে ১০ ধাপ এগিয়ে যাচ্ছি। ‘তারে জমিন পার’ ছিল একটি আবেগঘন সিনেমা। আর এই সিনেমা আপনাকে হাসাবে, কাঁদাবে, বিনোদন দেবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়