Homeমুল পাতারাখির নামে মামলা করলেন তনুশ্রী

রাখির নামে মামলা করলেন তনুশ্রী

প্রাইম ভিশন ডেস্ক »

বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্তের কাজ-ই যেন ঝামেলা পাকানো। শার্লিন চোপড়া, স্বামী আদিলের পর এবার তিনি ঝামেলা পাকিয়েছেন বলিউড লাস্যময়ী তনুশ্রী দত্তের সঙ্গে। তনুও চুপ থাকার পাত্রী নন। দিয়েছেন রাখির নামে মামলা ঠুকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

রাখির বিরুদ্ধে ওশিওয়ারা থানায় মামলা করেছেন তনুশ্রী। তার অভিযোগ, রাখি তাকে মানসিকভাবে হেনস্তা করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রাখি সাওয়ান্তের নামে অভিযোগ করেছি। ২০১৮ সালে মি টু মুভমেন্টের সময় রাখি আমায় মানসিক হেনস্থা করেছিল। সেটার জন্য আমি এই অভিযোগ করলাম।’

তনুশ্রী দত্ত আরও বলেন, ‘রাখি আমাকে নিয়ে যা যা বলেছে তা আমার কাছে রেকর্ড রয়েছে। আমি রাখিকে ছাড়ব না। এর শেষ দেখে ছাড়ব।’

এর আগে রাখিকে ডাইনি সম্বোধন করে তনুশ্রী বলেছিলেন, ‘সবসময় মিথ্যা বলেন রাখি। ওর কোনও কথাই বিশ্বাসযোগ্য নয়। একেবারে সাইকোপ্যাথ। রাখির সঙ্গে সম্পর্কে গিয়ে এর আগে দুই যুবক আত্মহত্য়াও করেছে। সেই মামলা আদালতে উঠতে দেয়নি রাখি। রাখি আসলে একটা ডাইনি।’

তনু-রাখির দ্বন্দ্ব মূলত মি টু নিয়ে। এর আগে অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে মি টুর অভিযোগ এনেছিলেন তনুশ্রী। তার অভিযোগে নড়ে উঠেছিল বলিউড। সেসময় তার বিরুদ্ধে সরব হয়েছিলেন রাখি। নোংরাভাবে আক্রমণ করেছিলেন। তার জেরেই মামলা করেছেন তনুশ্রী।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়