Homeমুল পাতাহোয়াটসঅ্যাপের নিরাপত্তায় ব্যবহার করুন এসব ফিচার

হোয়াটসঅ্যাপের নিরাপত্তায় ব্যবহার করুন এসব ফিচার

প্রাইম ভিশন ডেস্ক »

ব্যবহারকারীদের সুবিধার্থে নিরাপত্তা ব্যবস্থা বাড়াল মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। স্ক্যামারদের নজর যাচ্ছে হোয়াটসঅ্যাপের দিকেই। ফলে নিমেষে সমস্ত তথ্য ফাঁস হচ্ছে। কিন্তু তা থেকে বাঁচার জন্য নতুন অনেক ফিচার এনেছে জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্ম। এসব ফিচার ব্যবহার করে হোয়াটসঅ্যাপ সুরক্ষিত রাখা সম্ভব।

কয়েক দিন আগে পর্যন্তও হোয়াটসঅ্যাপকে ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ বলা হত। কিন্তু এবার তাতে একে একে এমন কিছু ফিচার যুক্ত হচ্ছে, তাতে এটি অন্য সব সোশ্যাল মিডিয়ায় প্ল্যার্টফর্মের মতো হয়ে দাঁড়িয়েছে।

স্ক্রিন শেয়ার

হোয়াটসঅ্যাপ ২০২৩ এ অ্যাপে স্ক্রিন শেয়ার ফিচার এনেছে। ভিডিও কলের সময় অন্য লোকেদের সঙ্গে আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন। এই ফিচারের সুবিধা হল এর সাহায্যে আপনি কলে গুরুত্বপূর্ণ ডিটেইলস শেয়ার করতে পারবেন। এর জন্য আপনার আলাদা মিটিং করার দরকার নেই। এমনটা এতদিন অন্য সব ভিডিও কলিং অ্যাপসগুলোতে হত। কিন্তু তারপরে হোয়াটসঅ্যাপ সেই ফিচার নিয়ে এসেছে।

এই ফিচারের সাহায্যে আপনি আপনার বন্ধুদের ছোট ৬০ সেকেন্ডের ভিডিয়ো মেসেজ পাঠাতে পারবেন। এই ফিচারটি চালু করতে, আপনাকে প্রথমে অ্যাপের সেটিংসে যেতে হবে এবং চ্যাটে ক্লিক করতে হবে। শট ভিডিও মেসেজ ফিচারটি চালু করার পরে, আপনি ভিডিওর মাধ্যমে যে কোনও মেসেজের উত্তর দিতে পারবেন। আর তা ভয়েস মেসেজের জায়গাতেই পাবেন।

হোয়াটসঅ্যাপ চ্যাট লক করুন

হোয়াটসঅ্যাপে, অ্যাপ লক করার পাশাপাশি, আপনি এখন চ্যাটগুলোও লক করতে পারেন। এর সাহায্যে কেউ আপনার অ্যাকাউন্ট খুলতে পারবে না। কেউ অ্যাপের পাসওয়ার্ড জানলেও সে আপনার ব্যক্তিগত চ্যাট দেখতে পাবে না।

চ্যাট ব্যাকআপ

এখন চ্যাট ব্যাকআপ আপনার গুগল অ্যাকাউন্ট স্টোরেজে থাকে। আপনার গুগল অ্যাকাউন্টে যদি কম স্টোরেজ খালি থাকে, তাহলে আপনাকে গুগল ওয়ানের সাবস্ক্রিপশন কিনতে হবে। আর যদি তা না নেন, তাহলে পুরনো ডেটা মুছে ফেলতে হবে। চ্যাট ব্যাক আপ করার সময়, এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু রাখুন। এটি আপনার ডেটা নিরাপদ রাখবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়