Saturday, June 27, 2026
spot_img
Homeমুল পাতাকিয়ারাকে নিয়ে যা লিখলেন সিদ্ধার্থ

কিয়ারাকে নিয়ে যা লিখলেন সিদ্ধার্থ

প্রাইম ভিশন ডেস্ক »

গত বছরের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমিরের সূর্য গড় প্রাসাদে পাঞ্জাবি রীতি-রেওয়াজ মেনে সাত পাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। দেখতে দেখতে তারা পার করেছেন বিয়ের এক বছর।

বিবাহ বার্ষিকীর দিনে সিদ্ধার্থ ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে ঘোড়ার পিঠে চড়তে দেখা গেছে তাদের। সূর্যের নরম রোদে একই রঙ্গের পোশাকে দেখা গেছে তাদের। আর সেই ছবি শেয়ার করে ক্যাপশনেই স্ত্রী কিয়ারার প্রতি প্রেম জাহির করছেন সিদ্ধার্থ।

সিদ্ধার্থ মালহোত্রা লিখেছেন, ‘সফর বা গন্তব্যে কোনোটাই গুরুত্বপূর্ণ নয়, আসল ব্যাপারটা হচ্ছে সঙ্গী। জীবনের নামক এই উন্মত্ত সফরে সেরা সঙ্গী হয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ। শুভ বিবাহবার্ষিকী প্রিয়।’

উল্লেখ্য, ২০২১ সালে ‘শেরশাহ’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় থেকে প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। যদিও নিজেদের প্রেম নিয়ে কখনো মুখ খোলেননি তারা। তবে ভারতের জনপ্রিয় শো কফি উইথ করণে কিয়ারা বলেছিলেন, তিনি এবং সিদ্ধার্থ ‘বন্ধুর চেয়েও বেশি।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়