রবিবার, মে ১০, ২০২৬
spot_img
Homeমুল পাতাতারিণের অন্য দুনিয়া

তারিণের অন্য দুনিয়া

প্রাইম ভিশন ডেস্ক »

দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য টেকসই জগত তৈরির লক্ষ্য নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি-সামিট এবং শো। আর এতে জীবনে প্রথমবারের মতো শো স্টপারের ভূমিকায় মঞ্চে হেঁটেছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

এ ব্যাপারে তাসনিয়া ফারিণের সঙ্গে কথা হলে তিনি সকাল সন্ধ্যাকে বলেন, “অনেক বছর পর র‌্যাম্পে হাঁটলাম। এবারই প্রথমবার শো স্টপার হলাম। দারুণ লেগেছে। অভিনয় শুরুর পর এবারই প্রথমবার ফ্যাশন মঞ্চেও উঠলাম। আয়োজনটিও দারুণ ছিল।”

তেজগাঁওয়ের আলোকি কনভেনশন হলে শনিবারের ওই আয়োজনে দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির গতিপথ নিয়ে দিক-নির্দেশনামূলক আলোচনার পরে আমন্ত্রিত দর্শকেরা উপভোগ করেন মনোমুগ্ধকর ফ্যাশন শো।

এপেক্স বাংলাদেশ ফ্যাশন অনুষ্ঠানের আয়োজক ছিল বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি। প্রতিষ্ঠানটি সম্প্রতি যাত্রা শুরু করেছে।

বিকেল ৫টায় সূচনা হয় এপেক্স বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি- সামিট ২০২৪-এর। শুরুতেই শুভেচ্ছা বক্তব্যের পরে ছিল তিনটি প্যানেল আলোচনা। যাতে উঠে আসে ফ্যাশন শিল্পের সাম্প্রতিক নানামুখী চ্যালেঞ্জ, সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে ফ্যাশন মার্কেটিং-এর বিবর্তন এবং দেশের সম্ভাবনাময় বিউটি মার্কেটের হালচাল।

আয়োজনের প্রথম প্যানেলে আলোচক হিসেবে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি মডেল এবং ইনফ্লুয়েন্সার সোবিয়া আমিন, দেশিয় অভিজাত ব্র্যান্ড জুরহেম-এর ক্রিয়েটিভ হেড মেহ্‌রুজ মুনির, আর্কা ফ্যাশন স্টুডিওর প্রতিষ্ঠাতা আসাদ সাত্তার এবং এপেক্সের হেড অব প্রোডাক্ট সালমান এ. খান।

কলামনিস্ট এবং ফ্যাশন লিখিয়ে শেখ সাইফুর রহমান ছিলেন আলোচনাটি সঞ্চালনার দায়িত্বে।

প্যানেলে বক্তাদের আলোচনায় উঠে আসে ‘লিগ্যাসি’ ফ্যাশনের সাথে সাম্প্রতিক ফ্যাশনের ‘জেনারেশনাল গ্যাপ’ বিষয়টি। একই সাথে আলোচনা হয় সাম্প্রতিক সময়ের রিটেইল এবং বুটিক ব্র্যান্ডগুলো কীভাবে দেশিয় ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে উদ্ভাবনী উপায়ে তুলে ধরতে পারেন- তা নিয়েও।

পরবর্তী প্যানেল আলোচনায় অংশ নেন এপেক্সের মার্কেটিং ইন-চার্জ মো. রায়হান কবির, ডেকো-ইশো ভেঞ্চার ক্যাপিটাল গ্রুপের হেড অব কম্যুনিকেশনস তারিফ মোহাম্মদ খান এবং গো-দেশির কর্ণধার এবং ফ্যাশন ডিজাইনার সাবেরা আনোয়ার। এই প্যানেল আলোচনার বিষয় ছিল- সামাজিক যোগাযোগ মাধ্যমের দিগন্তসঞ্চারী প্রভাবের ফলে রিটেইল এবং বুটিক ব্র্যান্ডগুলো বিপণনের ক্ষেত্রে চ্যালেঞ্জ নিয়ে। একই সাথে নতুন ফ্যাশন উদ্যোক্তাদের বিপণনে সাফল্য লাভের উপায়গুলো কী কী হতে পারে- তা নিয়েও আলোচনা হয়। প্যানেলটি সঞ্চালনা করেন বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসির কো-ফাউন্ডার তৌহিদুর রশিদ।

তৃতীয় ও সন্ধ্যার শেষ আলোচনাটিতে বক্তা হিসেবে ছিলেন সাজগোজের মার্কেটিং এবং বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ফারহানা প্রীতি।

তিনি আলোচনা করেন, সাম্প্রতিক বিউটি মার্কেটে দেশিয় পণ্যের উত্থান এবং নারীদের সৌন্দর্য ভাবনার নানা বিবর্তন নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে ভোক্তাদের সাথে বিউটি ব্র্যান্ডগুলো কীভাবে প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবনী প্রক্রিয়ার মাধ্যমে সম্পৃক্ত হচ্ছে তাও উঠে আসে তার আলোচনায়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়