Homeমুল পাতাসাতকানিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

সাতকানিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

প্রাইম ভিশন ডেস্ক »

সাতকানিয়া থানা পুলিশের অভিযানে শিশু বলাৎকার মামলার আসামি উপজেলার ০৭ নং মাদার্শা ইউনিয়নের তেলীপাড়া ইয়াছিন মক্কী আল কাসেমী হেফজখানা ও এতিমখানার এতিমখানার শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার শিক্ষকের নাম মোঃ আব্দুল্লাহ (২২)। তিনি বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ০৭নং ওয়ার্ড পূর্ব বড়গুনা, ওমর আলী পাড়ার মোঃ আব্দুর রহমানের পুত্র ও সাতকানিয়া উপজেলার ০৭ নং মাদার্শা ইউনিয়নের তেলীপাড়া ইয়াছিন মক্কী আল কাসেমী হেফজখানা ও এতিমখানার শিক্ষক ও হাফেজ হিসাবে কর্মরত ছিলেন।

ঘটনার শিশু সাব্বিরের পিতা লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা নাজিম উদ্দিন আসামির বিরুদ্ধে ৬ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪)(খ)/ ৯(১) ধারায় লিখিত এজাহার দায়ের করলে উক্ত এজাহারের প্রেক্ষিতে সাতকানিয়া থানার মামলা নং- ০৮, রুজু করা হয়।

নিয়মিত মামলা রুজুর পরপরই ২৪ ঘন্টার মধ্যে শিশুকে বলাৎকারকারী হুজুরকে সাতকানিয়া থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়