Homeমুল পাতাযাত্রী সেজে প্রবাসীর ৫ লাখ টাকা ছিনতাই

যাত্রী সেজে প্রবাসীর ৫ লাখ টাকা ছিনতাই

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের কর্ণফুলীতে সিএনজি যাত্রী সেজে মলম পার্টির সদস্যরা এক প্রবাসীর ৫ লাখ ১০ হাজার ২০০ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে গেছেন।

বৃহস্পতিবার (৪ জুলাই) রাত সাড়ে ৭টার সময় উপজেলার মইজ্জ্যারটেক মোড় পার হয়ে শিকলবাহা মাজার গেট এলাকা যেতেই এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন।

পরে ভুক্তভোগী প্রবাসী মো. আলমগীর (৪৮) বাদী হয়ে সিএনজি চালক ও অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে (৬ জুলাই) রাতে থানায় মামলা করেছেন। ছিনতাইয়ের শিকার প্রবাসীর বাড়ি আনোয়ারা উপজেলার বটতলী। দীর্ঘ ১৫ বছর পর তিনি দুবাই থেকে দেশে আসেন।

জানা যায়, গত ৪ জুলাই সন্ধ্যা ৬ টার দিকে প্রবাসী আলমগীর তাঁর ভাগিনা ফরহাদের কাছ থেকে খাতুনগঞ্জ এলাকার গিয়ে ওয়ান ব্যাংকের সামনে দাঁড়িয়ে ৫ লাখ টাকা নেন। টাকা নিয়ে সিএনজি যোগে প্রবাসী বহদ্দারহাটে শ্যালক মারুফের সাথে দেখা করতে যান। শ্যালকের সাথে দেখা না হওয়ায় পরে তিনি বহদ্দারহাট হতে মাহিন্দ্রা গাড়ি যোগে নতুনব্রিজে চলে আসেন।

নতুনব্রিজ হতে বাড়ি যেতে চাতরি চৌমুহনীগামী একটি লোকাল সিএনজিতে উঠেন। সিএনজিতে উঠার সময় সিএনজির পিছনে এক লোক এবং সামনে সিএনজি ড্রাইভারের সাথে আরেকজন ব্যক্তি বসা ছিলেন। পরে আরেক জন যাত্রী বেশে সামনে নেমে যাবে বলে প্রবাসীকে মাঝখানে বসিয়ে সিএনজি চলতে থাকে।

পরে কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতুর টোল প্লাজা পার হয়ে মইজ্জ্যারটেক মোড় অতিক্রম করে এক মিনিট যেতেই সিএনজিটি রাস্তার বাম পাশে দাঁড়িয়ে যান। সিএনজিটি দাঁড়ানোর সাথে সাথে ড্রাইভারে সাথে সামনে বসা লোকটি হঠাৎ ভিতরে চলে আসে। পিছনে থাকা বাকি দুইজন ছিনতাইকারী প্রবাসীকে কিল ঘুষি মারতে থাকে এবং চোখে মলম জাতীয় পদার্থ দেন।

আরেকজন ছিনতাইকারী প্রবাসীর মুখ ও গলা চেপে ধরে এবং কোন চিৎকার না করার জন্য ধমক দিতে থাকে। পরে তিনজন মিলে প্রবাসীর প্লাস্টিকের ব্যাগে থাকা ৫ লাখ টাকা ও ১টি কালো রংয়ের ছাতা, ১০ হাজার ২০০ টাকাসহ মানিব্যাগ এবং নোকিয়া মোবাইলটি নিয়ে নেন।

এ সময় সিএনজি ড্রাইভারকে একাধিকবার গাড়ী থামাতে বল্লেও তিনি সিএনজি থামাননি। প্রবাসীর চোখ জ্বলতে থাকায় ভালভাবে দেখতেও পারেনি। পরে ছিনতাইকারীরা প্রবাসীকে শিকলবাহা মাজার গেইট এলাকায় নামিয়ে পালিয়ে যান। আত্মীয় স্বজনরা এসে প্রবাসীকে উদ্ধার করে কর্ণফুলী চক্ষু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়