Homeমুল পাতাসাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেফতার

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেফতার

প্রাইম ভিশন ডেস্ক »

নওগাঁ-১ আসনের সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবি। রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ডিবির এই কর্মকর্তা বলেন, কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে, আমরা পরে সেই সিদ্ধান্ত নেব।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়