Homeমুল পাতাচট্টগ্রাম কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক

চট্টগ্রাম কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক

প্রাইম ভিশন ডেস্ক »

জেলা প্রশাসক ও  জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম চট্টগ্রাম সেন্ট্রাল জেল পরিদর্শনে যান। তখন সেখানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। এছাড়াও চট্টগ্রামের ডিআইজি প্রিজন, চট্টগ্রাম সেন্ট্রাল জেলের সিনিয়র জেল সুপার, জেল সুপার, জেলার, ডেপুটি জেলারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রথমেই জেলা প্রশাসক, চট্টগ্রামকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়, তারপর সালামী শেষে গানে গানে স্বাগতম জানিয়ে পরিদর্শনের পর্ব শুরু হয়।
একে একে বিভিন্ন মহিলা ওয়ার্ড ও পুরুষ কয়েদিদের নিয়মিত ও সলিটারি প্রিজনগুলো পরিদর্শন করেন মাননীয় জেলা প্রশাসক, চট্টগ্রাম। সেখানে তিনি কয়েদিদের খোঁজ খবর নেন, তাদের সমস্যা গুলো শোনেন ও সিনিয়র জেল সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে নির্দেশনা দেন।

শেষে জেল কর্তৃপক্ষকে নিয়ে একটি সভায় মাননীয় জেলা প্রশাসক, চট্টগ্রাম জনাব ফরিদা খানম চট্টগ্রাম সেন্ট্রাল জেলের সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন। জেলের জন্য জমি সংগ্রহ ও অন্যান্য উন্নয়নের ব্যাপারে আলোচনা হয়। সেখানে তিনি জেলের সমস্যা সমাধানের পাশাপাশি কয়েদীদের সাথে ভালো আচরণ করার নির্দেশনা দেন জেল কর্তৃপক্ষকে।

এছাড়াও কয়েদীরা যেন তাদের আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পারে, তাদের ভালো স্বাস্থ্যসেবা দেওয়া হয়, সেই বিষয়গুলোর উপর জোর দেন। যাদের সামর্থ্য নেই তাদের কিভাবে আইনী সুবিধা প্রদান করা যায়, সে ব্যাপারেও কথা বলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়