Homeমুল পাতাট্রাক-পিকআপ সংঘর্ষে চারজন নিহত

ট্রাক-পিকআপ সংঘর্ষে চারজন নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দু’জন নারী রয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এই ঘটনা ঘটে। স্থানটি মাধবপুর উপজেলার বাখরনগর এলাকা।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি ট্রাক ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পিকআপটিতে ঘরের জিনিসপত্রসহ মোট ১৭ জন যাত্রী ছিলেন।

ওসি আরও জানান, দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়