Homeমুল পাতাআ.লীগের ঝটিকা মিছিল কন্ট্রোল না করতে পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা

আ.লীগের ঝটিকা মিছিল কন্ট্রোল না করতে পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা

প্রাইম ভিশন ডেস্ক »

আওয়ামী লীগ যেন মিছিল বা সভা-সমাবেশ করতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানার পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।

গতকাল আওয়ামী লীগের মিছিল হয়েছে। একটা অভিযোগ আসছে আ.লীগ বা তাদের দোসর যারা বিভিন্ন সময়ে মিছিল করছে। এই বিষয়ে পুলিশ সদস্যদের ইনঅ্যাক্টিভ থাকা বিষয়টি সামনে আসছে, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ ইতোমধ্যে দুইজনকে ধরেছে। আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের কোনো রকম নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারা যদি এগুলো ভালোভাবে কন্ট্রোল করতে না পারে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়