রবিবার, মে ১০, ২০২৬
spot_img
Homeমুল পাতাঝড়ো হাওয়ার পূর্বাভাস আবহাওয়া অফিসের

ঝড়ো হাওয়ার পূর্বাভাস আবহাওয়া অফিসের

প্রাইম ভিশন ডেস্ক »

ঢাকাসহ দেশের ১৬টি অভ্যন্তরীণ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে আজ বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম কিংবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে আসা দমকা/ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৫১ হাজার যানবাহন পার, টোল আদায় সাড়ে ৩ কোটিযমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৫১ হাজার যানবাহন পার, টোল আদায় সাড়ে ৩ কোটি
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্য এক পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি কিংবা বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।

ঈদ সামনে রেখে রেমিট্যান্সে চাঙা দেশীয় বাজারঈদ সামনে রেখে রেমিট্যান্সে চাঙা দেশীয় বাজার
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা বড় ধরনের কোনো পরিবর্তন হবে না বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়