বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
spot_img
Homeমুল পাতাবাড্ডায় ছাদ থেকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

বাড্ডায় ছাদ থেকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

প্রাইম ভিশন ডেস্ক »

রাজধানীর বাড্ডা থানার উত্তর বাড্ডা ৪নং রোডের একটি বাসার ছাদের ওপর থেকে সুবীর বিশ্বাস (৩০) নামে এক যুবকের গুরুতর জখম অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুবীর পেশায় একজন ব্যাংক কর্মকর্তা। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আরাফাত হোসেন বলেন, আমরা খবর পেয়ে উত্তর বাড্ডার ৪নং রোডের ১২নং বাসার নয়তলার ছাদের ওপর গুরুতর আহত অবস্থায় সুবীর বিশ্বাসকে উদ্ধার করি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কী কারণে তার মৃত্যু হয়েছে তা বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ধারণা করা হচ্ছে, তার মৃত্যুটি রহস্যজনক।
এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়