শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img
Homeমুল পাতাসাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দলে চান প্রধান নির্বাচক

সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দলে চান প্রধান নির্বাচক

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ঘিরে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তার লক্ষ্য, সাকিবকে অন্তত ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে রাখা।

মঙ্গলবার (২৪ মার্চ) মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সুমন জানান, সাকিবের ফেরা নিয়ে কোনো তাড়াহুড়া করা হবে না। তিনি বলেন, ‘সাকিব ঠিক কতখানি ক্রিকেটের মধ্যে আছে, তা নিয়ে আমিও নিশ্চিত নই।

সে কাল এসে পরশু খেলবে, এমনটা নয়। তার প্রস্তুতির প্রয়োজন আছে। এটা কোনো ইমোশনাল সিদ্ধান্ত নয়।’
সাম্প্রতিক সময়ে বয়স ও দীর্ঘ বিরতি নিয়ে নানা আলোচনা থাকলেও প্রধান নির্বাচকের বিশ্বাস, সাকিবের ভেতরে এখনো অনেক ক্রিকেট বাকি।

তিনি বলেন, ‘সাকিবের সার্ভিস নিতে পারলে দল অবশ্যই উপকৃত হবে। আমি চাই সে লম্বা সময়ের জন্য আসুক। আমার মনে হয় সাকিবের আরও দুই বছর খেলার সামর্থ্য আছে। আমাদের পরিকল্পনা এমন হওয়া উচিত যেন সে অন্তত ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলে যেতে পারে।


সুমন আরো জানান, একজন ‘জেনুইন অলরাউন্ডার’ হিসেবে সাকিব দলে থাকলে ভারসাম্য বজায় থাকে, যা বাংলাদেশের জন্য বড় শক্তি। তাই পরিকল্পনা এমনভাবেই সাজানো উচিত, যাতে তিনি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারেন।

তবে সাকিবের মাঠে ফেরার বিষয়টি নির্ভর করছে দুটি বিষয়ের ওপর, তার আইনি জটিলতার সমাধান এবং ম্যাচ ফিটনেস ফিরে পাওয়া। এই দুইয়ের সমন্বয় ঘটলেই আবার লাল-সবুজের জার্সিতে দেখা যেতে পারে দেশের এই পোস্টারবয়কে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়