বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫
spot_img
Homeমুল পাতা অটোচালকের কোপে প্রাণ গেল রাজমিস্ত্রির

 অটোচালকের কোপে প্রাণ গেল রাজমিস্ত্রির

প্রাইম ভিশন ডেস্ক »

মিরসরাইয়ে মো. হারুন (৩৫) নামে এক রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে দশটার দিকে জোরারগঞ্জ থানার সমিতি বাজার নামক স্থানে কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান।

নিহত হারুন খাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়া এলাকার মৃত মো. জসিমের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন জানিয়ে ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, হারুনের সঙ্গে এক সিএনজি অটোরিকশা চালকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে কুপিয়ে আহত করে চালক। পরে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনার বিস্তারিত জানা যায়নি।

এদিকে, জোরারগঞ্জ থানায় যোগাযোগ করা হলে এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই বলে জানান কর্তব্যরত ডিউটি অফিসার।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়