Homeমুল পাতাজামায়াত ফেরেশতাদের দল নয়, অন্যায় আর দল একসঙ্গে চলে না

জামায়াত ফেরেশতাদের দল নয়, অন্যায় আর দল একসঙ্গে চলে না

প্রাইম ভিশন ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি, অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না।

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আজ শুক্রবার জামায়াতে ইসলামী ঢাকা জেলা আয়োজিত রোকন সম্মেলনে এসব কথা বলেছেন জামায়াত আমির।

নিজের ব্যাখ্যা করে ডা. শফিকুর রহমান বলেছেন, ‘এর অর্থ এই নয় যে, আমরা কোনো অন্যায় করি না। আমাদের ভুল, অন্যায়, দোষ ও অপরাধও হতে পারে।’

‘আমরা আহ্বান জানিয়েছি, যারা দেশ ও জাতিকে ভালোবাসেন, তারা আমাদের কোনো অন্যায় বা অপরাধ দেখলে তা আমাদের ধরিয়ে দিন। আমরা কথা দিচ্ছি, সেসব থেকে সংশোধন হবো’, যোগ করেন বিরোধীদলীয় নেতা।

নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেছেন, আপনার গায়ে যদি সাদা কাপড় থাকে, তাহলে আরও বেশি যত্নশীল হতে হবে। ভেরি কেয়ারফুল! নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই।

ডা. শফিকুর রহমান বলছিলেন, আমরা চেষ্টা করবো, সহনীয় মাত্রার কোনো লঙ্ঘন হলে সংশোধনের মাধ্যমে তাকে দায়িত্ব পালনের সুযোগ দিতে। কিন্তু সেই মাত্রা যদি গুরুতর হয়, তাহলে আমাদের কিছুই করার থাকবে না। সেক্ষেত্রে আমাদের কঠিন সিদ্ধান্ত নিতেই হবে।

এসময় সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেছেন, ‘প্রয়োজনীয় সংস্কারের বিষয়গুলো সংসদে সমাধান না হলে রাজপথে কর্মসূচির মাধ্যমে সমাধান আদায় করা হবে। জনগণ সংস্কারের পক্ষে ভোট দিয়েছে, সংবিধান সংশোধনের নামে জনআকাঙ্ক্ষা উপেক্ষার জন্য নয়।’

‘স্বরাষ্ট্রমন্ত্রী সব বিষয়ে কথা বললেও নিজের মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন। দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে’, আইন-শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেন জামায়াত আমির।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়