Thursday, July 2, 2026
spot_img
Homeসংবাদপরমাণু যুগে বাংলাদেশ

পরমাণু যুগে বাংলাদেশ

প্রাইম ভিশন ডেস্ক »

আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) নিউক্লিয়ার বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়াম হস্তান্তর করেছে রাশিয়া। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পরমাণুযুগে প্রবেশ করল বাংলাদেশ। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশে পরিণত হলো।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে পাবনার ঈশ্বরদীর প্ল্যান্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভার্চুয়ালি যোগ দিয়ে ইউরেনিয়াম হস্তান্তর করেন। এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়কমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রসি, রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

গত ২৮ সেপ্টেম্বর একটি বিশেষ ফ্লাইটে রাশিয়া থেকে ইউরেনিয়ামের প্রথম চালানটি বাংলাদেশে পৌঁছে। ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাশিয়া সফরের সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। রাশিয়ার ঠিকাদার হিসেবে রোসাটম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে।

এ বিদ্যুৎকেন্দ্রে এক হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। রূপপুর পরমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট ২০২৪ সালের সেপ্টেম্বরে এবং দ্বিতীয় ইউনিট ২০২৫ সালের মাঝামাঝিতে চালু হওয়ার কথা রয়েছে। প্রকল্পটিতে ৩০ হাজার মানুষ কাজ করছেন। প্রকল্পটি ৬০ থেকে ৮০ বছর ধরে চালু থাকবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পের লে-আউটে বলা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রতিদিন দুই হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। একইসঙ্গে এটি কার্বন নিঃসরণ কমানোর বৈশ্বিক উদ্যোগ সমর্থন করবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে পরমাণু শক্তি কমিশন এ প্রকল্প বাস্তবায়ন করছে। রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠানটি অ্যাটমস্টো এক্সপোর্ট প্রকল্পের অধীনে এক হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ করছে। পারমাণবিক জ্বালানি রোসাটমের সহযোগী কোম্পানি টিভিইএল ফুয়েল তৈরি করছে। বিশ্বের বিভিন্ন দেশ তাদের কাছ থেকে পারমাণবিক জ্বালানি ক্রয় করে।

ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট অনুসারে পরমাণু শক্তি ব্যবহারকারী দেশগুলোর মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, কানাডা, ইউক্রেন, জার্মানি, জাপান, স্পেন, সুইডেন, বেলজিয়াম, যুক্তরাজ্য, ভারত, চেক প্রজাতন্ত্র, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, বুলগেরিয়া, পাকিস্তান, হাঙ্গেরি, স্লোভাকিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, রোমানিয়া, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, বেলারুশ, স্লোভেনিয়া, নেদারল্যান্ডস, ইরান ও আর্মেনিয়া।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লিতে একবার পারমাণবিক জ্বালানি সরবরাহ করা হলে এক বছরের জন্য বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। এরপর চুল্লিতে পুনরায় জ্বালানি সরবরাহ করতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়