সোমবার, জুন ১৫, ২০২৬
spot_img
Homeসংবাদস্ত্রীর হাতে চড় খাওয়ার দৃশ্যের ব্যাখ্যা দিলেন ফরাসি প্রেসিডেন্ট

স্ত্রীর হাতে চড় খাওয়ার দৃশ্যের ব্যাখ্যা দিলেন ফরাসি প্রেসিডেন্ট

প্রাইম ভিশন ডেস্ক »

সম্প্রতি স্ত্রীর হাতে চড় খাওয়ার বিষয়টি গুরুতর কোনো ঝগড়া নয় বরং খুনশুটির ছলেই হয়েছে বলে দাবি করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরন। সোমবার (২৬ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়।

ম্যাকরন ঠাট্টা করে আরও জানান, স্ত্রীর সাথে রসিকতার মুহূর্তটি কোনো বৈশ্বিক বিপর্যয় নয়। এটি নিতান্তই সাধারণ একটি ঘটনা।

এর আগে, গতকাল সোমবার রাষ্ট্রীয় সফরে ভিয়েতনাম পৌঁছান ফরাসি প্রেসিডেন্ট। এ সময়, উড়োজাহাজের দরজা খোলার সাথে সাথে লাল ড্রেস পরিহিত কেউ ম্যাকরনের গালে চপেটাঘাত করেন। ক্যামেরা দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে ফের বিমানের ভেতরে ঢুকে যান তিনি। পরে যখন দুজন বেরিয়ে এলেন, তখন বুঝতে বাকি রইলো না লাল ড্রেসওয়ালা আর কেউ নন, প্রেসিডেন্টের স্ত্রী।

ক্যামেরায় বন্দি হওয়া এ দৃশ্য দ্রুত ছড়িয়ে পরলে, ফরাসি প্রেসিডেন্টকে নিয়ে বিদ্রুপের ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

পরে অবশ্য ফরাসি প্রেসিডেন্ট ঘটনাটি স্বাভাবিক করার চেষ্টা করেন। বের হয়ে হাত নেড়ে লুক দেন ক্যামেরার দিকে। সেইসাথে করমর্দনও করেন কয়েকজনের সাথে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়