Saturday, July 4, 2026
spot_img
Homeখেলাধুলাট্যাটুতেও বিশ্বকাপ জয়ের বার্তা মেসির

ট্যাটুতেও বিশ্বকাপ জয়ের বার্তা মেসির

প্রাইম ভিশন ডেস্ক »

কাতার বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছেন লিওনেল মেসি। দলকে নিয়ে স্বপ্নপূরণের পথে এগিয়ে গেছেন আরও এক ধাপ। সেমিফাইনাল ও ফাইনাল মিলে আর দুটি ম্যাচে সব ঠিকঠাক হলেই বিশ্বকাপ হাতে উঠবে তার। প্রথমবারের মতো। পারবেন কি মেসি?

পারফরম্যান্স দিয়েই মেসি জানান দিয়ে যাচ্ছেন, এবার অধরা শিরোপাটা যেকোনো মূল্যে পেতে চান। নিজের এই সংকল্পের বার্তা মিশে আছে মেসির পায়ের পেশিতে করা নতুন ট্যাটুতেও।

শুক্রবার কোয়ার্টারফাইনাল ম্যাচে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারায় আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের খেলায় নিজে গোল করেন। সতীর্থকে দিয়েও গোল করান।

ম্যাচের পর তার পায়ের নতুন ট্যাটুর ছবি ধরা পড়ে ক্যামেরায়। ট্যাটুতে দু’হাতে ধরে থাকা বিশ্বকাপ। পাশে লেখা কাতার ২০২২। যেন বিশ্বকাপ জিতবেন সেই বার্তাই দিয়ে রেখেছন!

আগামী বুধবার সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। পরদিন অপর সেমিফাইনালে মরক্কো খেলবে ফ্রান্সের বিপক্ষে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়