Homeখেলাধুলাবাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ/ প্রাপ্তি অভিষেকে জাকিরের সেঞ্চুরি

বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ/ প্রাপ্তি অভিষেকে জাকিরের সেঞ্চুরি

প্রাইম ভিশন ডেস্ক »

অভিষেক টেস্টটা স্মরণীয় করে রাখলেন তরুণ ব্যাটার জাকির হাসান। দারুণ ছন্দ দেখিয়ে সেঞ্চুরি করে ফেললেন জাকির হাসান। অভিষেকে চতুর্থ বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে তিন অঙ্কের ঘরে তিনি। ২১৯ বলে ১৩ চার ও ১ ছয়ে শতক উদযাপন করেন এই ব্যাটসম্যান।

তবে সেঞ্চুরির পর আর ছয় বল টিকে ছিলেন। ২২৪ বলে ১০০ করে রবিচন্দ্রন অশ্বিনের বলে বিরাট কোহলিকে ক্যাচ দেন জাকির। ২০৮ রানে চতুর্থ উইকেট হারালো বাংলাদেশ।

সেই সঙ্গে টেস্ট অভিষেকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড এখন জাকির হাসানের। বাংলাদেশের হয়ে আগের সেরা ছিল জাভেদ ওমর বেলিমের। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকে তিনি অপরাজিত ছিলেন ৮৫ রানে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়