সোমবার, জুন ১৫, ২০২৬
spot_img
Homeখেলাধুলামায়ামিকে ফাইনালে তুলে যা বললেন মেসি

মায়ামিকে ফাইনালে তুলে যা বললেন মেসি

প্রাইম ভিশন ডেস্ক »

লিওনেল মেসি নামক পরশপাথরের ছোঁয়ায় রাতারাতি বদলে গেছে ইন্টার মায়ামি। অভিষেকের পর থেকেই মেজর লিগ সকারের ক্লাবটিকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন লিও। ফলে জিততে ভুলে যাওয়া দলটিই এখন লিগস কাপের ফাইনালে।
বুধবার ভোরে পেনসিলভানিয়ার সুবারু পার্ক স্টেডিয়ামে লিগস কাপের সেমিতে ফিলাডেলফিয়া ইউনিয়নের মুখোমুখি হয় মায়ামি। এ ম্যাচে স্বাগতিকদের ৪-০ ব্যবধানে হারিয়েছে টাটা মার্তিনোর শিষ্যরা। এতে ইতিহাস গড়ে ফাইনালে জায়গা করে নিয়েছে এমএলএসের ক্লাবটি।

মায়ামিকে ফাইনালে তুলে দারুণ উচ্ছ্বসিত মেসি। ম্যাচ শেষে সামাজিক মাধ্যম ইন্সটাগ্রাম পোস্টে মেসি লিখেছেন, ‘ফাইনালে ওঠার জন্য আমরা পরিশ্রম করেছি আর করে দেখিয়েছি। আমাদের এখনো শেষ ছোট্ট পদক্ষেপ বাকি…’

ফাইনালে মেসিদের প্রতিপক্ষও নির্ধারিত হয়ে গিয়েছে। নিজ অঞ্চলের ক্লাব ন্যাশভিল এসসির বিপক্ষে মাঠে নামতে হবে তাদের। দিনের আরেক ফাইনালে মেক্সিকান ক্লাব মনিটারির বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়েছে যুক্তরাষ্ট্রের দলটি।

আগামী ২০ আগস্ট বাংলাদেশ সময় সকাল ৭টায় লিগ কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। ম্যাচটি গড়াবে ন্যাশভিলের হোম ভেন্যু গোদিস পার্কে।

মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছেন মেসি। প্রতিটি ম্যাচেই পেয়েছেন গোলের দেখা। সতীর্থকে এক গোল করানোর পাশাপাশি মেসি নিজে করেছেন ৯টি গোল।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়