Homeখেলাধুলাযে কারণে বিশ্বকাপে অধিনায়কত্ব ছাড়তে চান সাকিব?

যে কারণে বিশ্বকাপে অধিনায়কত্ব ছাড়তে চান সাকিব?

প্রাইম ভিশন ডেস্ক »

আর মাত্র আট দিন পর শুরু হবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। অথচ এখনও বিশ্বকাপের জন্য দল ঘোষণা করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই বিষয় নিয়ে অনিশ্চয়তার মধ্যে নতুন করে আরও বড় শঙ্কা জেগেছে। বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক হিসেবে নাও দেখা যেতে পারে সাকিব আল হাসানকে।

বাংলাদেশের ক্রিকেটে আগের দিনটি কেটেছে নানা রকমের গুঞ্জন আর নাটকীয়তার মধ্যে। ছুটি কাটিয়ে ফিরেই মধ্যরাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় দেখা করতে যান প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। সেখানে উপস্থিত ছিলেন সাকিবও। ওই আলোচনাতেই বিশ্বকাপের আগে নেতৃত্ব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছেন এই বাঁহাতি তারকা অলরাউন্ডার।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা সাকিবের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর আকাঙ্ক্ষার বিষয়টি জানিয়েছেন। তিনি বলেছেন, ‘বিশ্বকাপে সাকিব অধিনায়ক থাকতে চায় না। কারণ হাফ ফিট কোনো খেলোয়াড় নিয়ে সে বিশ্বকাপে যেতে চায় না।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়