প্রাইম ভিশন ডেস্ক »
ভারতে শুরু হওয়া ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই আসরের প্রথম সেঞ্চুরি দেখা গেল। নিউজিল্যান্ডের ব্যাটার ডেভন কনওয়ের হাত ধরে তিন অংকের ম্যাজিক ফিগার উন্মোচিত হলো। ৮৩ বলে ১৩টি চার ও ২টি ছক্কায় সেঞ্চুরি করেন এই বাঁহাতি ওপেনার।
ইংল্যান্ডের দেওয়া ২৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২০০ রান করেছে নিউজিল্যান্ড।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কিউই ইনিংসের ২৭তম ওভারের প্রথম বলেই শতকের দেখা পান কনওয়ে। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি।
এর আগে এ ম্যাচেই ইংলিশদের হয়ে ৭৭ রান করা জো রুট আসরের প্রথম ফিফটির দেখা পান। আর কিউই পেসার ম্যাট হেনরি প্রথম উইকেট দখল করেন।


