Homeখেলাধুলাবাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট ম্যাট প্রথমদিনে জমজমাট

বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট ম্যাট প্রথমদিনে জমজমাট

প্রাইম ভিশন ডেস্ক »

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিজেদের প্রথম ইনিংস শেষে আক্ষেপ-হতাশাই কাজ করার কথা বাংলাদেশের। চরম ব্যাটিং ব্যর্থতায় ১৭২ রানেই গুটিয়ে যায় নাজমুল হোসেন শান্তর দলের ইনিংস। বল হাতে শুরুর পর অবশ্য সেই আক্ষেপ একটু হলেও কমার কথা। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের স্পিন ভেল্কিতে একের পর এক উইকেট তুলে নিচ্ছে ঘরের মাঠের দলটি।

মাত্র ৪৬ রানেই ৫ উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডকে কোণঠাসা করে ফেলেছে বাংলাদেশ। মিরাজের শিকার ৩ উইকেট, তাইজুল নিয়েছেন ২ উইকেট। ১২ ওভার শেষে ৫ উইকেটে কিউইদের সংগ্রহ ৫১ রান। ড্যারিল মিচেল ১২ ও গ্লেন ফিলিপস ১ রানে অপরাজিত আছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়