Thursday, July 2, 2026
spot_img
Homeখেলাধুলাদুর্দান্ত শ্রীলঙ্কা

দুর্দান্ত শ্রীলঙ্কা

প্রাইম ভিশন ডেস্ক »

শেষ বলে চামিকা করুনারত্নের বলে হারিস রউফ বোল্ড হতেই আনন্দে উত্তাল শ্রীলঙ্কা। ষষ্ঠ বারের মতো যে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরলো তারা। ফাইনালে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগে ছন্দময় ক্রিকেট খেলে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ২৩ রানের অনন্য এক জয়ে শিরোপা ঘরে তুলেছে।

শ্রীলঙ্কার সঙ্গে ফাইনালে খেলতে নামলেই খেই হারিয়ে ফেলে পাকিস্তান। এখন পর্যন্ত চারবার শিরোপা মঞ্চে খেলে তিনবারই শ্রীলঙ্কার বিপক্ষে দলটি শিরোপা খুঁইয়েছে। তাও আবার এমন এক দলের কাছে যারা নিজ দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতায় টালমাটাল এক অবস্থায়। মাঠে যাদের পারফরম্যান্সে ছিল না কোনও অস্থিরতা। বরং অদম্য মনোবলে উজ্জীবিত হয়ে মাঠে অবিশ্বাস্য সব পারফরম্যান্স উপহার দিয়েছে।

এদিকে পুরো টুর্নামেন্টে দারুণ ক্রিকেট খেলা পাকিস্তান লঙ্কানদের বিপক্ষে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ছন্নছাড়া ক্রিকেট খেলেছে। শুরুতেই লঙ্কাদের অল্প রানে বেঁধে ফেলার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি। বাবরের দুর্বল অধিনায়কত্বের সুযোগ নিয়ে ১৭০ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ৬ উইকেটে। কঠিন সেই লক্ষ্য শেষ পর্যন্ত ছোঁয়া হয়নি পাকিস্তানের টপ অর্ডারের ব্যর্থতায়।

সব মিলিয়ে চতুর্থবারের মতো শ্রীলঙ্কা ও পাকিস্তান এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছে। আগের তিনবারের দেখায় দুটি ফাইনাল জিতেছিল শ্রীলঙ্কা। বাকি একটি পাকিস্তান। গতকাল ম্যাচ জেতার পর দুই দলের ব্যবধান এখন ৩-১। তবে এশিয়া কাপে সবচেয়ে বেশি ফাইনাল খেলেছে শ্রীলঙ্কাই। সবমিলিয়ে ১২ বার ফাইনাল খেলেছে। তবে এবারই প্রথম কুড়ি ওভারের ফরম্যাটে এশিয়া কাপের শিরোপা জিতেছে তারা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়