Wednesday, July 1, 2026
spot_img
Homeটপ নিউজবিদ্যুৎ বাঁচাতে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে

বিদ্যুৎ বাঁচাতে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে

প্রাইম ভিশন ডেস্ক »

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ সংকট সমাধানে মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকাভিত্তিক রুটিন মেপে দুই ঘণ্টা করে লোডশেডিং হবে বলে জানিয়েছেন। পরীক্ষামূলকভাবে সাময়িক সময়ের জন্য এই লোডশেডিং হবে। আগেই সবাইকে জানিয়ে দেওয়া হবে।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সাময়িক লোডশেডিংয়ের সময় মসজিদে এসি চলবে না। সপ্তাহে একদিন পেট্রল পাম্প বন্ধ থাকবে। এছাড়া অফিসের সময় কমানো যায় কি না, সে বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে।

অন্যদিকে প্রধানমন্ত্রীর জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী জানিয়েছেন, দেশে ডিজেলে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করা হয়েছে।

♦ কাল থেকে এলাকাভিত্তিক লোডশেডিং

♦ আপাতত ডিজেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন স্থগিত

♦ সপ্তাহে ১ দিন বন্ধ থাকবে পেট্রোল পাম্প

♦ ৮টার পর শপিংমল বন্ধ

♦ মসজিদে এসি বন্ধ রাখতে বলা হয়েছে

♦ সরকারি বেসরকারি অফিসের সভা হবে ভার্চুয়ালি

♦ অফিসের সময়সূচি ১-২ ঘণ্টা কমানোর চিন্তা চলছে

করোনার অভিঘাতের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বেড়ে

যাওয়ায় দেশে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে একাধিকবার জানানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিষয়টি নিয়ে সবাইকে সতর্ক করেছেন।

সরকারের তথ্য অনুযায়ী, সারাদেশে বিদ্যুতের যে চাহিদা রয়েছে, উৎপাদন হচ্ছে তার চেয়ে প্রায় ৯ শতাংশ কম, যা লোড ব্যবস্থাপনার (লোডশেডিং) মাধ্যমে সমন্বয় করতে হচ্ছে।

সঙ্কট সমাধানে আপাতত হোম অফিস চালু করা, অফিসের কর্মঘণ্টা কমিয়ে আনাসহ বেশ কিছু পদক্ষেপ নিতে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে সুপারিশ পাঠানো হবে বলে জানিয়েছেন ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

এ সম্পর্কিত আরও পড়ুন

1 COMMENT

  1. আমাদের তাড়াশ,সিরাজগঞ্জে দিন-রাত পাঁচ ঘন্টা লোডশেডিং চলছে!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়