রবিবার, মে ১০, ২০২৬
spot_img
HomeUncategorizedধূমপানের ভিডিও ভাইরাল, পদ হারালেন যুব মহিলা লীগ নেত্রী

ধূমপানের ভিডিও ভাইরাল, পদ হারালেন যুব মহিলা লীগ নেত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

বান্ধবীর জন্মদিনে ধূমপানের ভিডিও ভাইরাল হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পর পদ হারালেন গাজীপুর মহানগর যুব মহিলালীগের সাংগঠনিক সম্পাদক সুলতানা শোভা। গত রোববার (২৯ জানুয়ারি) বিকেলে গাজীপুর মহানগর যুব মহিলালীগের সভাপতি অ্যাডভোকেট আয়েশা আক্তার ও সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার আনুর স্বাক্ষরিত এক পত্রে এই অব্যাহতি দেওয়া হয়।

শোভার মাদক সেবনের ভিডিও ভাইরাল হলে দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে মর্মে জানানো হয়, শৃঙ্খলা ভঙ্গ করার কারণে গাজীপুর মহানগর যুবমহিলা লীগের সাংগঠনিক পদ থেকে আপনাকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার আনু বলেন, ‘আপনারা জানেন তার (শোভা) একটি মাদক সেবনের ভিডিও ভাইরাল হয়েছে।’

বিষয়টি নিয়ে কোনো তদন্ত হয়েছে কি-না জানতে চাইলে আনু বলেন, ‘আমরাতো পুলিশ নই। মাদক সেবেনের ভিডিও ভাইরাল হওয়ার খবর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। পরে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে দল থেকে অব্যহতি দেওয়া হয়েছে।’

এ বিষয়ে গাজীপুর মহানগর বাংলাদেশ যুব মহিলালীগের সাংগঠনিক সম্পাদক সুলতানা শোভা বলেন, ‘মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল করা হয়েছে তা এডিট করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি বাসসে কর্মরত। গত ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি রাজধানীর খিলক্ষেতে একটি রেস্টুরেন্টে আমার বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে স্বামী-সন্তান ও স্বজনদের সঙ্গে নিয়ে যোগ দেই। সেখানে নিছক মজা করে হুকার পাইপ ব্যবহার করে ধুমপান করি। তাতে কোনো মাদক ছিল না। সেখানে উপস্থিত আমার এক নিকটাত্মীয় অনুষ্ঠানের ছবি-ভিডিও ধারণ করেছে। আমি ওই আত্মীয়ের কাছে ইট বিক্রির কয়েক লক্ষ টাকা পাই।

ওই টাকা চাইলেও তা তিনি পরিশোধ করছেন না। এ নিয়ে তার সঙ্গে সম্পর্কের অবনতি হয়। এ ব্যাপারে থানায় অভিযোগও দেয়া। আমাকে হেয় করতেই তিনি ওই ভিডিও ও ছবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেছেন। আমি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছি।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়