বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেজঙ্গি সন্দেহে আরও ১৭ জন আটক

জঙ্গি সন্দেহে আরও ১৭ জন আটক

প্রাইম ভিশন ডেস্ক »

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টাট্টিউলি গ্রামে কাউন্টার টেররিজমের অভিযানের দুইদিন পর জঙ্গি সন্দেহে আরও ১৭ জনকে আটক করা হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ১৩ নং কর্মধা ইউনিয়নের গভীর পাহাড়ি জনপদ পূর্ব টাট্টিউলি গ্রামের বাইশবাড়ি এলাকার পাহাড়ি টিলার নিচ থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালেক।

কর্মধা ইউনিয়ন পরিষদ মেম্বার মো. আব্দুল মতিন বলেন, ‘যারা আটক হয়েছেন তারা পূর্ব টাট্টিউলি গ্রামের জঙ্গি আস্তানার পাশে গভীর পাহাড়ে অভিযানের দিন থেকে অবস্থান করছিল বলে আমরা তথ্য পেয়েছি। রবিবার দুপুরের দিকে তারা কালা পাহাড় থেকে নেমে আসতে থাকেন। সোমবার সকালে পাহাড়ের নিচে আছকরাবাদ চা বাগানের গেইটে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডে আসছে অটোরিকশাচালকদের সহায়তায় তাদের আটক করা হয়। বর্তমানে তারা কর্মধা ইউনিয়ন পরিষদের কার্যালয়ে আটক রয়েছেন। পুলিশের কর্মকর্তারা ইউনিয়ন অফিসে এসেছেন।’

ওসি আব্দুস ছালেক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ঢাকা থেকে সিটিটিসির একটি টিম আসছে। তারা আসার পর প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।’

এর আগে পূর্ব টাট্টিউড়ি গ্রামের বাইশবাড়ি এলাকার পাহাড়ি টিলার উপরে নতুন নির্মিত একটি বাড়ি ঘেরাও শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালায় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। পরে সেখান থেকে নারী-পুরুষসহ ১০ জঙ্গি আটক করা হয়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিস্ফোরকসহ নানা সামগ্রী।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়