Thursday, July 2, 2026
spot_img
Homeমুল পাতাহাটহাজারীতে টপসয়েল কাটায় জরিমানা

হাটহাজারীতে টপসয়েল কাটায় জরিমানা

প্রাইম ভিশন ডেস্ক »

হাটহাজারীতে অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মো. খোকন নামে এক ব্যক্তিকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত এগারটার দিকে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের তুলাতুলি নামক এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

সূত্রে জানা গেছে, রাতের আঁধারে স্কেবেটরের সাহায্যে কৃষি জমির টপসয়েল কেটে নিয়ে যাচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে খবরের সত্যতা পাওয়া যায়। এ সময় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উল্লেখিত এলাকার মো. আনোয়ার হোসেনের পুত্র অভিযুক্ত মো. খোকনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে তা ডিসিআরের মাধ্যমে আদায় করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

অভিযান পরিচালনায় হাটহাজারী মডেল থানার পুলিশের একটি টিম ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যগণ সাথে থেকে সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান জানান, কৃষি জমি সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়