Thursday, July 2, 2026
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রাম বিমানবন্দরে ৭০ লাখ টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম বিমানবন্দরে ৭০ লাখ টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ২

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রায় ৭০ লাখ টাকার স্বর্ণসহ দুবাই থেকে আসা দুই যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৭ ডিসেম্বর) পৌনে ৯টার দিকে BG148 ফ্লাইটে ওই যাত্রীরা অবৈধভাবে স্বর্ণ নিয়ে বিমানবন্দরে এলে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন – চট্টগ্রাম রাউজান এলাকার মোহাম্মদ রায়হান এবং ঢাকা মিরপুর এলাকার অভিনেত্রী অনামিকা জুথী।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে BG148 ফ্লাইটে দুবাই থেকে আসা দুই যাত্রীকে ৬৮ লাখ ৯৬ হাজার ৪৬২ মূল্যের ২২ ক্যারেট স্বর্ণালংকারসহ গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়