Thursday, July 9, 2026
spot_img
Homeমুল পাতাগতকালের খেলায় মিশরের সাথে ফিফা জিতেছে : আসিফ নজরুল

গতকালের খেলায় মিশরের সাথে ফিফা জিতেছে : আসিফ নজরুল

প্রাইম ভিশন ডেস্ক »

অবিশ্বাস্য, শ্বাসরুদ্ধকর, নাটকীয়, অকল্পনীয়, রোমাঞ্চকর…! কোনো শব্দ দিয়ে আসলে বর্ণনা করতে পারবেন না। চোখে লেগে থাকা বলতে যা বোঝায়, তেমনি এক বিস্ময়কর ম্যাচ মঞ্চায়িত হলো আটলান্টা স্টেডিয়ামে। যেখানে থাকল আর্জেন্টিনার চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা ও দৃঢ় মানসিকতার অসাধারণ প্রদর্শনী আর ঘুরে দাঁড়ানোর ঐতিহাসিক নজির। অন্যদিকে চোখে চোখ রেখে লড়াইয়ের অসম্ভব সামর্থ্যের সাক্ষী হয়ে রইল মিসর।

তবে এই খেলাকে প্রশ্নবিদ্ধ করেছেন বাংলাদেশের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলছেন, ‘গতকালের খেলায় মিশরের সাথে ফিফা জিতেছে।’ যদিও পোস্টের পর আসিফ নজরুলকে ফুটবল সমর্থকরা একহাত নিয়েছেন। খেলা না বোঝার কারণে সমালোচফনা করছেন। দায়ী করছেন বাংলাদেশের ক্রিকেটকে বাজে অভিজ্ঞতা উপহার দেওয়ার জন্য।

তবে এ বিষয়ে নিরব তিনি। আসিফ নজরুল তার পোস্টে লিখেছেন, ‘গতকালের খেলায় মিশরের সাথে ফিফা জিতেছে। এরআগের দিনও ফিফার খেলা ছিল। সেদিন অবশ্য ফিফা হেরে গেছে বেলজিয়ামের কাছে। এবারের বিশ্বকাপে খেলছে ৪৯ টি দল। ৪৮ টি দেশ+ ফিফা!’

৬৭ মিনিটে দুই গোলে পিছিয়ে যাওয়া। মনে হচ্ছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিদায় ঘনিয়ে এসেছে। তবে এ ম্যাচের চিত্রনাট্যের শেষটা লেখা ছিল অন্যরকম। অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখে মিসরকে ৩-২ গোলে হারিয়ে আর্জেন্টিনা পা রেখেছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়