Saturday, June 27, 2026
spot_img
Homeচট্টগ্রামসীমান্তে রাতভর গোলাগুলি, ৬ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

সীমান্তে রাতভর গোলাগুলি, ৬ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

প্রাইম ভিশন ডেস্ক »

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম-তুমব্রু সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে আবারও গোলাগুলি শুরু হয়েছে। এ ঘটনায় বাংলাদেশের একজন নাগরিক গুলিবিদ্ধ হয়েছেন। এতে আতঙ্কে সীমান্তঘেঁষা এলাকার পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা এক দিন বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ ও মাধ্যমিক শিক্ষা বিভাগ।

রবিবার (৪ ফেব্রুয়ারি) নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘গতকাল রাত থেকে সকাল পর্যন্ত মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির কারণে ঘুমধুম সীমান্ত এলাকার বাইশ পারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজা বনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম কুল তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় এক দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। সীমান্ত এলাকার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপদে অবস্থান করার জন্যও বলা হয়েছে।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফরিদুল আলম হোসাইনি বলেন, ‘সীমান্তঘেঁষা পাঁচটি প্রাথমিক বিদ্যালয়সহ সীমান্তের ১০০ গজ দূরত্বে থাকা মিসকাতুন নবী দাখিল মাদ্রাসাও এক দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (আইসি) মাহাফুজ ইমতিয়াজ ভুঁইয়া বলেন, মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির ঘটনায় সীমান্তঘেঁষা ঘুমধুম ইউনিয়নের পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন বলেন, ৩৩ ও ৩৪ নম্বর পিলার সীমানার ঘুমধুম ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড তুমব্রু পশ্চিম কুলে মিয়ানমার অভ্যন্তরে গত রাত থেকে বেলা ১১টা পর্যন্ত প্রচণ্ড গোলাগুলির বিকট আওয়াজ শোনা যাচ্ছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়