প্রাইম ভিশন ডেস্ক »
বোয়ালখালী উপজেলার পশ্চিম খিতাবচর শাহ্ মিয়া মেম্বারের বাড়ীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজ খবর নিতে ছুটে গেলেন চট্টগ্রাম- ৮ আসনের সাংসদ আবদুচ ছালাম এমপি।
বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী, স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক মো. জাহেদুল হক, বোয়ালখালী থানার ওসি মো. আসহাব, শাকপুরা ইউনিয়ন চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, সরোয়াতলী ইউনিয়ন চেয়ারম্যান বেলাল হোসেন, বোয়ালখালী পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. জাকারিয়া এসময় সেখানে উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্থ বাড়ী ঘর পরিদর্শনকালে আবদুচ ছালাম এমপি বলেন, দুর্যোগ, দুর্বিপাক এগুলো যে কোন সময় আসতে পারে। ধৈর্য ধারন করে মনকে শক্ত রেখে এসব মোকাবেলা করতে হবে এবং ঘুরে দাঁড়াতে হবে। শুষ্ক মওসুমে অগ্নিকান্ডের মত দুর্ঘটনা একটু বেশী ঘটে। তাই এ সময়টাতে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন, তাতে করে দুর্ঘটনার হার হ্রাস পাবে। শুধুমাত্র অগ্নিকান্ড বলে কথা নয়, যে কোন বিপদে আপদে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্থদের আর্থিক ও মানসিক সহায়তা দিতে সামর্থবান প্রতিবেশী ও সজ্জনদের এগিয়ে আসা উচিৎ।


