Homeচট্টগ্রামচবিতে ৩০ এপ্রিল থেকে শুরু সশরীরে ক্লাস

চবিতে ৩০ এপ্রিল থেকে শুরু সশরীরে ক্লাস

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামী মঙ্গলবার (৩০ এপ্রিল) থেকে সশরীরে ক্লাস ও যাবতীয় পরীক্ষা কার্যক্রম শুরু হবে।

রোববার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও ডিনদের নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ।

তিনি বলেন, দেশের চলমান দাবদাহ বিবেচনা করে গত ২১ এপ্রিল ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়। আজকের সভায় আগামী ৩০ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা সশরীরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়