Homeচট্টগ্রামসন্দ্বীপে কান্নার রোল, একদিনে ৭ প্রবাসী নিহত

সন্দ্বীপে কান্নার রোল, একদিনে ৭ প্রবাসী নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

ওমানে সড়ক দুর্ঘটনায় সন্দ্বীপের ৮ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) ওমানের দুকুম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে মরদেহগুলো দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতরা হলেনÑ সারিকাইত ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আলী কব্বর সেরাংয়ের ছেলে আমিন সওদাগর, ইব্রাহীম মেস্তুরীর ছেলে রকি, ৪ নং ওয়ার্ডের শহিদুল্লাহর ছেলে আরজু, মনু মিয়ার ছেলে মোহাম্মদ বাবলু, সিদ্দিক আহমেদের ছেলে সাহাব উদ্দিন, মাইটভাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জামাল উদ্দিনের ছেলে মো. জুয়েল, রহমতপুর ইউনিয়নের মো. রনি এবং রাউজান উপজেলার মো. আলাউদ্দিন।

স্থানীয় প্রবাসীদের সূত্রে জানা গেছে, নিহতরা সবাই সাগরে মাছ ধরার কাজ করতেন। বুধবার দুকুম এলাকায় মাছ ধরা শেষে ফেরার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই ৮ জন মারা যান। নিহত ব্যক্তিরা সবাই বাংলাদেশি এবং ওমানের বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন। সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নে এ খবর পৌঁছলে শোকের ছায়া নেমে আসে।

Google News গুগল নিউজে প্রতিদিনের বাংলাদেশ”র খবর পড়তে ফলো করুন

স্থানীয় বাসিন্দারা জানান, একই সঙ্গে এতজন প্রবাসীর মৃত্যু এলাকার জন্য এক হৃদয়বিদারক ঘটনা।

সারিকাইতের এক বাসিন্দা বলেন, একটা পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন কেউ কেউ। এমন খবর সহ্য করা কঠিন।

এ ছাড়া নিহতদের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওমান প্রবাসী বাংলাদেশিরা।

উল্লেখ্য, ওমান হলো বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির অন্যতম গন্তব্য। প্রচুর বাংলাদেশি সেখানে কাজ করে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পর দেশটি বাংলাদেশের শ্রমবাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়