Homeচট্টগ্রামদেশগ্রামহাটহাজারীতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

হাটহাজারীতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

প্রাইম ভিশন ডেস্ক »

হাটহাজারীতে রাশেদা আক্তার বাচু (২৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। শনিবার (২৪ মে) রাত দশটার দিকে পৌরসভার ৭নং ওয়াডস্থ আদর্শ গ্রামের দক্ষিণ পাহাড়ী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত বাচু একই এলাকার মৃত সিদ্দিক আহমেদের কন্যা। তিনি ২ মেয়ে ও ১ পুত্র সন্তানের জননী ছিলেন।

থানা সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা ৬টার দিকে উল্লেখিত এলাকার গুরা মিয়ার স্ত্রী রাশেদা আক্তার বাচু নামের এক গৃহবধূর নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের মাথায় গভীর জখমের চিহ্ন দেখা যায় এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

লাশটির ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছিল।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা হাটহাজারী মডেল থানার এসআই মনিরুজ্জামান রাত সাড়ে এগারটার দিকে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।

হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী  জানান, ওসি স্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত গৃহবধূর মাথায় জখমের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী গুরা মিয়াকে আটক করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়