সোমবার, জুন ১৫, ২০২৬
spot_img
Homeবাণিজ্যআমন ধান ও চালের দাম নির্ধারণ করল সরকার

আমন ধান ও চালের দাম নির্ধারণ করল সরকার

প্রাইম ভিশন ডেস্ক »

চলতি মৌসুমে আমন ধান ও চালের দাম এবং এর সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, এই মৌসুমে কৃষকের কাছ থেকে সরকার ২ লাখ টন ধান ও ৫ লাখ টন চাল কিনবে। প্রতি কেজি সিদ্ধ চাল ৪৪ টাকা, আতপ চাল ৪৩ টাকা ও ধান কেনা হবে ৩০ টাকা দরে।

রবিবার (৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘এ বছর ২ লাখ টন আমন ধান, ৪ লাখ টন সিদ্ধ চাল ও ১ লাখ টন আতপ চাল কেনা হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাধন মজুমদার বলেন, ‘বর্তমানে সরকারি গুদামে ১৭ লাখ ৭৩ হাজার টন খাদ্যশস্য মজুদ আছে। এ ছাড়া আরও প্রায় সাড়ে ৪ লাখ টন গম সরবরাহ লাইনে আছে। সেগুলো দেশে এলে মজুদ আরও বাড়বে।’

এ সময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এবং এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়