সোমবার, জুন ১৫, ২০২৬
spot_img
Homeখেলাধুলাবাংলাদেশের জন্য মেসিদের শুভ কামনা

বাংলাদেশের জন্য মেসিদের শুভ কামনা

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশেও রয়েছেন আর্জেন্টিনার অগণিত সমর্থক। কাতার বিশ্বকাপ চলাকালে সেই খবর পৌঁছে আর্জেন্টাইন শিবিরে। শুধু সুপারস্টার লিওনেল মেসিদের কাছেই নয়। খবরটা চলে যায় লাতিন আমেরিকায়- মেসির জন্মভূমিতে। বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রতিদান দিতে ভুলে যাননি আলবিসেলেস্তেরা।

কেউ লাল-সবুজ পতাকা হাতে, আবার কেউ মুখের কথায় কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশের ফুটবল অনুরাগীদের। আর বিশ্বজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ তো বাংলাদেশে চলে এসেছিলেন সেই টানে।

এবার বাংলাদেশ খেলতে নেমেছে বিশ্বকাপে। তবে সেটা ক্রিকেটে। তো তাতে কী? আর্জেন্টিনা তাদের ভালোবাসা ছড়িয়ে দিল সাকিব-তাসকিনদের প্রতি।

আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ) শুভেচ্ছা জানিয়েছে টাইগারদের, ‘আইসিসি বিশ্বকাপ ২০২৩-এ বাংলাদেশ ক্রিকেট দলের যাত্রা শুরু করতে যাওয়ার আগে তাদের জন্য শুভ কামনা রইল। চ্যাম্পিয়ন-সত্তাই তাদের জয়ের বন্দরে নিয়ে যাবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়