Homeবাণিজ্যবছরের শুরুতে বাড়ল এলপি গ্যাসের দাম

বছরের শুরুতে বাড়ল এলপি গ্যাসের দাম

প্রাইম ভিশন ডেস্ক »

বছরের শুরুতে ফের বাড়ল রান্নার কাজে বহুল ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জানুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা বাড়িয়ে ১৪৩৩ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা এতদিন ১৪০৪ টাকায় বিক্রি হয়ে আসছিল।

এর আগে, গত ৩ ডিসেম্বর এলপিজির দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ঘোষণা অনুযায়ী, ডিসেম্বরের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৮১ টাকা থেকে ২৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৪০৪ টাকা নির্ধারণ করা হয়। নভেম্বর মাসে এলপি গ্যাসের দাম ১ হাজার ৩৬৩ টাকা থেকে ১৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৮১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়