Homeবিনোদননোরা ফাতেহি পৌঁছেছেন ঢাকায়, সন্ধ্যায় জমকালো আয়োজন

নোরা ফাতেহি পৌঁছেছেন ঢাকায়, সন্ধ্যায় জমকালো আয়োজন

প্রাইম ভিশন ডেস্ক »

অবশেষে ঢাকায় পৌঁছলেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। অনেক জটিলতা পেরিয়ে অবশেষে ঢাকায় পা রেখেছেন এই বলিউড অভিনেত্রী।

আজ শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন নোরা। সন্ধ্যায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অংশ নেবেন উইমেন লিডারশিপ করপোরেশন আয়োজিত গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২২-এ।

নোরা ফাতেহি ডকুমেন্টারির শুটেও অংশ নেবেন। অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। তবে দর্শকের জন্য গেট ওপেন হবে বিকাল ৪টায়।

অনুষ্ঠানে অংশ নিতে চাইলে অন স্পট রেজিস্ট্রেশন করেও দর্শক অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন বলে জানা গেছে। , এতে অংশ নেবেন বাংলাদেশের তারকারাও।

ঢাকায় অবস্থানকালে তিনি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে থাকবেন। নির্ধারিত প্রোগ্রাম শেষ করে শনিবার বিকেলে বাংলাদেশ ছাড়বেন বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়