Homeবিনোদনশাকিবকে নিয়ে কে কী চর্চা করছেন— তা নিয়ে ভাবিনি: ইধিকা পাল

শাকিবকে নিয়ে কে কী চর্চা করছেন— তা নিয়ে ভাবিনি: ইধিকা পাল

প্রাইম ভিশন ডেস্ক »

ক্যারিয়ারের প্রথম মুক্তি পাওয়া সিনেমায় ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। ঈদুল আজহায় সিনেমাটি দেশের শতাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে। দর্শক হুমড়ি খেয়ে পড়ছেন এটি দেখার জন্য।

এদিকে কলকাতায় বলে সব খবর রাখছেন ইধিকা পাল। স্বাভাবিকভাবে দর্শকের এই প্রতিক্রিয়ায় তিনি উচ্ছ্বসিত। এ নিয়ে সংবাদমাধ্যমে নিজের উত্তেজনা ভাগ করে নিলেন অভিনেত্রী।

ইধিকা বলেন, ‘আমার প্রথম ছবি, তা-ও আবার ঈদে মুক্তি পেয়েছে। খুব আনন্দ হচ্ছে। দর্শকের প্রতিক্রিয়াও ভাল। শুনলাম আমাদের শোয়ের সংখ্যাও বাড়িয়ে দেওয়া হয়েছে।’

শাকিবকে নিয়ে দুই বাংলাতেই চর্চার শেষ নেই। ব্যক্তিগত সম্পর্কের কারণে বারবার বিতর্কে জড়িয়েছেন নায়ক। এই আলোচনা কোনো প্রভাব ফেলেছিল কি ইধিকার মনে? হাসতে হাসতে তার উত্তর, ‘আমি শুধু কাজেই মন দিয়েছিলাম। বাকি কোথায় কে কী চর্চা করছেন— তা নিয়ে একদমই ভাবিনি। শাকিব খুবই পেশাদার এক জন অভিনেতা। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো।’

শোনা যাচ্ছে, বছরের শুরুতেই সোহম চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে টলিপাড়ার একটি ছবিতে কাজ করে ফেলেছেন নায়িকা। যদিও এই ছবির কিছুই ঘোষণা হয়নি। তাই এ প্রসঙ্গে ইধিকাকে প্রশ্ন করা হলেও নায়িকা এড়িয়ে গিয়েছেন।

সিনেমা মুক্তির পর থেকেই ও পার বাংলা থেকে ইধিকার কাছে নতুন কাজের প্রস্তাব আসছে। কলকাতাতেও বেশ কিছু ছবির কথা এগিয়েছে। তবে সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত অভিনেত্রী অবশ্য এই প্রসঙ্গে মুখ খুলতে নারাজ। আপাতত ‘প্রিয়তমা’ নিয়ে দর্শকের প্রতিক্রিয়া জানতেই তিনি বেশি উৎসাহী।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়