Homeএই মুহুর্তেদুই দলকে একই শর্তে কর্মসূচি পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুই দলকে একই শর্তে কর্মসূচি পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

রাজধানীতে কর্মসূচি পালন করতে হলে আওয়ামী লীগ ও বিএনপিকে একই শর্ত পালন করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‘একই সঙ্গে দুই দলের কর্সমূচি পালন প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু করার নেই। এটা রাজনৈতিক সিদ্ধান্ত। তবে কর্মসূচি ঘিরে কেউ জনদুর্ভোগ সৃষ্টি করলে, শান্তিশৃঙ্খলা নষ্ট করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না। রাস্তায় চলাচল বন্ধ করলে বা ভাঙচুর করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।’

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জনদুর্ভোগ বিবেচনায় রাস্তায় সমাবেশ না করার জন্য দুই দলের প্রতি সমান নির্দেশনা থাকবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ কমিশনার বৈঠক করে কিছু সুনির্দিষ্ট নিয়ম জানাবেন। দুই দল কাছাকাছি সমাবেশ করলে যেনো কোনো ধরনের সংর্ঘষ না হয় সে বিষয়ে পুলিশ সজাগ থাকবে।’

সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে আগামীকাল শুক্রবার নয়াপল্টনে মহাসমাবেশ করবে বিএনপি। বিরোধী দলের কর্মসূচি এক দিন পেছানোর খবরের পর শোনা যায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম তিনটি সংগঠনও তাদের শান্তি সমাবেশ পিছিয়েছে। অর্থাৎ আগামীকাল বিএনপির মহাসমাবেশের দিনেই সমাবেশ করবে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

তবে আগামীকাল দুই দলের এ সমাবেশে রাস্তায় যেনো কোনো বিশৃঙ্খলা না হয় সেই আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ‘দেশের আইন মেনে চলবেন, জনদুর্ভোগ সৃষ্টি না করেন—সে জন্য আমি আহ্বান রাখব। তারা যেন কোনো রকম ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তত রয়েছে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়