Homeসংবাদসমাবেশের অনুমতি পেল বিএনপি ও আ.লীগ

সমাবেশের অনুমতি পেল বিএনপি ও আ.লীগ

প্রাইম ভিশন ডেস্ক »

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, সম্মান প্রদর্শন করে আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠন ও বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠনকে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে ও বিএনপিকে পল্টন দলীয় কার্যালয়ে সমাবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেল ৪টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমাবেশের এ সিদ্ধান্ত জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন- ডিএমপির অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ মহিদ উদ্দিন, অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়