Wednesday, July 1, 2026
spot_img
Homeএই মুহুর্তেনির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার সর্বোচ্চ চেষ্টা থাকবে : ইসি আহসান হাবিব

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার সর্বোচ্চ চেষ্টা থাকবে : ইসি আহসান হাবিব

প্রাইম ভিশন ডেস্ক »

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।

রবিবার (২২ অক্টোবর) দুপুরে খুলনার বিভিন্ন উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

আহসান হাবিব খান বলেন, ‘আপনারা ৮৬ সাল থেকে ২০০১, এমনকি ২০০৮ সালের নির্বাচনও দেখেছেন। কোনো নির্বাচনই শতভাগ সফল হয়নি। আমরা (বর্তমান কমিশন) এর আগে যতগুলো নির্বাচন করেছি শতভাগ সুষ্ঠু হয়েছে বলা যাবে না। তবে আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমরা তৃপ্ত ও স্যাটিসফাইড। শুধুই আমরা নই; জনগণ সন্তুষ্ট এবং যে এলাকায় নির্বাচন হয়েছে তারাও সন্তুষ্ট। সুতরাং আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী নির্বাচনও সুষ্ঠু করার।’

তিনি বলেন, ‘বাস্তবতাকে আমরা ধামাচাপা দিতে পারব না। বাস্তবতাকে ফেস করে সামনের দিনে সুন্দর একটা নির্বাচন আমরা দিতে পারব। স্বচ্ছতা, আন্তরিকতা, সত্যি কথা বলার সাহসিকতা এ কমিশনের আছে। আমরা প্রতিটি সময়ে গণমাধ্যমের সহায়তা চেয়েছি। আমরা কাজ করেছি, আপনারা (সাংবাদিকরা) সাপোর্ট দিয়েছেন। আমরা ভালো কিছু করতে পেরেছি।‘

খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান ও মো. রোকুনুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহমেদসহ জেলার ৯টি উপজেলার নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসি আহসান হাবিব খান জানান সংবিধান অনুযায়ী সঠিক সময়ে নির্বাচন হবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে আমরা এখনও সিদ্ধান্ত নিইনি। এ ব্যাপারে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। যা সুবিধাজনক হবে, মঙ্গলকর হবে এবং ভালো হবে আমরা সেটাই করব।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়