Homeএই মুহুর্তেশনিবারেও খোলা থাকবে বিআরটিএ অফিস

শনিবারেও খোলা থাকবে বিআরটিএ অফিস

প্রাইম ভিশন ডেস্ক »

সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অফিস খোলা থাকবে বলে জানিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ। গ্রাহক সেবার মান বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিআরটিএর উপপরিচালক (প্রশাসন) মুহাম্মদ মাসুম বিল্লাহ সই করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ অথোরিটির বিআরটিএ মেট্রো সার্কেল এবং জেলা সার্কেলসমূহে নিরবচ্ছিন্নভাবে গ্রাহক সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিতভাবে শনিবার অফিস খোলা রাখার নির্দেশনা প্রদান করা হলো।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে আদেশে জানানো হয়।.

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়