Homeএই মুহুর্তেপ্রধান উপদেষ্টার কাছ থেকে বিপিএম পদক নিলেন সিএমপি কমিশনার

প্রধান উপদেষ্টার কাছ থেকে বিপিএম পদক নিলেন সিএমপি কমিশনার

প্রাইম ভিশন ডেস্ক »

ঢাকা রাজারবাগ পুলিশ লাইন্সস্থ পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুলিশ সদস্যদের উদ্দেশে ভাষণ প্রদানের মাধ্যমে পুলিশ সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন করেন। তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্য ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটে দেখানো হয়। এসময় প্রধান উপদেষ্টা কৃতি পুলিশ সদস্যদের পদক পরিয়ে দেন।

এ সময় পুলিশ পদক (বিপিএম) পদক গ্রহণ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে তিনি এ পদক গ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম বিপিএম।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সস্থ মাল্টিপারপাস ড্রিল শেডে উপস্থিত থেকে কেন্দ্রীয় অনুষ্ঠানটি ভার্চুয়ালি উপভোগ করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মো. হুমায়ুন কবির; উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)সহ সিএমপি ও চট্টগ্রাম বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়